জগন্নাথপুরে সদস্য প্রার্থী জব্বারের প্রচারণা

জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হাজী আব্দুল জব্বার তার নির্বাচনী ঘুড়ি প্রতীকে শনিবার প্রচারণা করেছেন। তিনি দুপুর ১২ টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সভা করেছেন।
ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাসিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল কাইয়ুমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সদস্য প্রার্থী আব্দুল জব্বার, ইউপি সদস্য অর্জুন দাস, লিয়াকত হোসেন, মোজাফ্ফর আলী প্রমুখ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ২ সোহেল আহমদ, কাউন্সিলর আবাব মিয়া, দ্বীপক গোপ, উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ব্যবসায়ী শফিকুল ইসলাম লিলু, সিহাব উদ্দিন ।