জগন্নাথপুরে সরকারের সাফল্য বিষয়ে আলোচনা সভা

জগন্নাথপুর  অফিস
জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরনের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার  এক আলোচনাসভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের অপারেটার মোঃ শরিফ হোসেন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মোঃ সেলিম আহমেদ,শিক্ষক ফুলু বালা দেবী,শিক্ষক  নজরুল ইসলাম ও শিক্ষক শরিফুল মাহমুদ প্রমুখ।