জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের সিদ্দিক আলীর ছেলে শওকত আলী (৪৫), কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের রবীন্দ্র কুমার দেবের ছেলে রতিশ দেব (৪৫), সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তিলক গ্রামের মৃত শায়েস্তা খানের ছেলে মারুফ আহমদ খান (৬৫), চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩২), একই এলাকার ফজলু মিয়ার ছেলে হেলাল মিয়া (২৯) ও পৌরএলাকার হবিবপুর শাহপুরের মৃত আতাউর রহমানের ছেলে খালিকুর রহমান (৩০)।
পুলিশ জানায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্ত্বিতে জগন্নাথপুর থানার একদল পুলিশ চেক ডিজঅনার মামলার এক বছরের দÐপ্রাপ্ত পলাতক আসামী শওকত আলীকে গ্রেপ্তার করে। ওই রাতে পুলিশের অপর অভিযানে আরেকটি চেক জালিয়াতির মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী রতিশ দেব (৪৫) কে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি এবং সেবনের অভিযোগে জাহাঙ্গীর মিয়া, হেলাল মিয়া ও খালিকুল রহমান কে জাহাঙ্গীর বাড়ি থেকে আটক করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সিআর এর মামলায় মারুফ আহমদ খানকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক দেব এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


