জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন ফেয়ার ফেইস এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সংগঠনের পৌর পয়েন্টস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সমন্বয়ক এম শামীম আহমেদ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শিক্ষক সাইফুল ইসলাম রিপন ও দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেব।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুর রহমান মিনাজের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সদস্য ইমাদ উদ্দিন আকাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য আলী আকবর, মির্জা তোফায়েল আহমেদ, জুয়েল হোসেন, আফাজ্জোল হোসেন, লিপ্টু দাস, মিল্টন ধর, শহিদুল ইসলাম, রিংকু চন্দ্র, শাহরিয়ার রশিদ ভূঁইয়া, সাবুল আহমেদ, সুলেমান হোসেন সৈকত প্রমুখ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জুয়েল মিয়া।


