জগন্নাথপুরে সাড়ে পাঁচ শতাধিক পরিবার পেল নগদ অর্থ ও খাদ্য সহায়তা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সাড়ে পাঁচ শতাধিক পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ’র অনুপ্রেরণায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য বসবাসরত বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাড়ে পাঁচ শতাদিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যে সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে সৈয়দপুর মল্লিকপাড়া গ্রামে ত্রাণ বিতরণী প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন।
এসময় তিনি বলেন, বিএনপি দেশের জনগোষ্ঠির উন্নয়নে কাজ করে। তাই মহামারি করোনাভাইরাসের সংকটময় এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ালে হবে নিজ নিজ অবস্থান থেকে। তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের অসহায় মানুষের থাকার আহবান জানিয়ে সহায়দানকারী যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মইন উদ্দীন সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, জেলা বিএনপির সহ ত্রান ও পূর্নবাসন সম্পাদক জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল হাশিম ডালিম, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সৈয়দ মারজান আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সুহেল খান টুনু, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মুমিত ইসলাম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক রমজানুল হক পাপন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কবি সৈয়দ আজমল হোসেন, সহ সভাপতি সৈয়দ খাইরুল ইসলাম, সৈয়দ ওমর মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ আবু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান কোরেশি, সাধারণ সম্পাদক সৈয়দ ইসহাক আহমদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মারুফ আহমদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ মিজান, জেলা যুবদলের সদস্য মোঃ রওশন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাদ্দিস আহমদ, জেলা সদস্য নুরুল আমিন, ইউনিয়ন বিএনপিনেতা মুহিদুর রহমান মামুন, সায়ঞ্জব আলী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আলমগীর, সাধারণ সম্পাদক সৈয়দ সাদ আহমেদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ রুনু মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আনসাফ মিয়া, যুবদল নেতা সৈয়দ আনিসুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলনেতা জুনেদ মিয়া, মামুনুর রশীদ মামুন, সৈয়দ আখতার হোসেন, জুনেদ আহমেদ, শামসুল ইসলাম জাবির, জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ সাবির আহমদ কিবরিয়া, উপজেলা ছাত্রদল নেতা অদুধ কামালী, জামিল খান, সৈয়দ শিব্বির আহমেদ, মির্জা আলামিন, মির্জা মুনশাদ, মিনার খান, আব্দুল আহাদ, সাহেল জিম্মাদার, জুবায়েল আহমেদ শিপন, সৈয়দ মারজান আহমদ, শেখ শাখবির, সৈয়দ সাদিক, সৈয়দ তাহমিদ প্রমুখ।
পরে এলাকার ৫০ পরিবারের মধ্যে প্রতি পরিবার কে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। পাঁচ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবার কে ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ময়দা এবং প্যাক লাচ্ছি করে বিতরণ করা হয়।