জগন্নাথপুরে স্কুল ছাত্রীর উপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন স্কুল ছাত্রীর উপর হামলার ঘটনার প্রতিবাদে মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে  বুধবার বিদ্যালয়ের সামনে মানববন্ধব কর্মসুচী পালিত হয়েছে।
এর পূর্বে ট্রাষ্টের সভাপতি ক্বারী সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি এমদাদুর রহমান সুমনের  পরিচালনায় এক প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাস্ট’র উপদেষ্টা ডা: শফিকুর রহমান, আব্দুল মান্নান, উপদেষ্টা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি  সিরাজ মিয়া, মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিনা খানম, শিক্ষক বিলকিছ বেগম, রেহেনা বেগম, সাদিকা বেগম, আরজু মিয়া, সমুজ আলী, স্বপন গুপ্ত, ট্রাস্টের সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রিজু আহমেদ, ডা. সাজ্জাদ হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক অজয় চন্দ, দপ্তর সম্পাদক আক্তার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজু মিয়া, নুরুন আলা নুর, ইসলামি সমাজ কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক জুবায়েল আহমেদ, শিক্ষার্থীদের পক্ষে আব্দুস শহিদ, তোফায়েল আহমেদ, রেখা চন্দ, মেঘনা বৈদ্য। সভায় বক্তারা স্কুল ছাত্রীর উপর হামলাকারীদের দৃষ্টামুলক শাস্তি দাবী করেছেন।
প্রসঙ্গত, সোমবার উপজেলা সদরের সরকারী বালিকা স্কুলের ৯ম শ্রেণীর জনৈক ছাত্রী বাড়ি ফেরার পথে বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। এ  ঘটনায় পুলিশ নির্মল দাস ও পিংকু দেবনাথ নামে দুই বখাটেকে গ্রেফতার করেছে।