জগন্নাথপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সামগ্রী প্রদান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মরহুম আবদুল হামিদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সামগ্রীগুলোর মধ্যে রয়েছে একটি আয়রন কাট, একটি হুইল চেয়ার, একটি পাম্প বেড ও একটি স্যালাইন স্ট্যান্ড।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মধুসুধন ধর এর নিকট সামগ্রীগুলো হস্তান্তর করা হয়। এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মরহুম আবদুল হামিদ চৌধুরীর ছেলে আবদুর রশিদ চৌধুরী, আবদুস শহিদ চৌধুরী, আবদুল মমিন চৌধুরী, গ্রামের হাফিজ সুজা আহমদ চৌধুরী,   মবশ্বির আহমদ, ফয়েজ আহমদ চৌধুরী তপু, এমদাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।