জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগের তিন ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার তিন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একসভায় এই ঘোষণা করা হয়। বিলুপ্ত ইউনিয়ন কমিটিগুলো হলো মীরপুর, চিলাউড়া-হলদিপুর ও রানীগঞ্জ ইউনিয়ন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনি মিয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এসব তথ্য জানানো হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ ও সাধারণ সম্পাদক মোতাহির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয় মুজিবর্ষ উদযাপনে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি পালন করা হবে।
এছাড়া জগন্নাথপুরের কৃতি সন্তান, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের আগামী ১৪ জানুয়ারী জন্মবার্ষিকী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।