জগন্নাথপুরে হচ্ছে বিদ্যুতের সাবস্টেশন, জমি হস্তান্তর

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরে শতকোটি টাকা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুতের নতুন সাব স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার দুপুরে সাব স্টেশনের ভূমি হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, সিলেট জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, সহকারি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরী, সাইদুর রহমান, জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ, সহকারি প্রকৌশলী পাভেল আহমদ, জগন্নাথপুরের ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মোনায়েম, এলাকার হাজী আলা মিয়া, আব্দুল তাহিদ, আশিক মিয়া, আতিক মিয়া, হারিক মিয়া, বারিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল মোমিন নাছির, এলাকার যুবক আব্দুল মুহিত, হেলাল আহমদসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কার্যালয় সূত্র জানায়, প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় ব্যাপক বিদ্যুৎতের চাহিদা রয়েছে। ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজ
কমাতে ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন সাব স্টেশন নির্মিত হবে । জগন্নাথপুর পৌরএলাকার ইনাতনগরে ৮০ শতাংশ ভূমিতে এই সাবস্টেশন হবে । সাব স্টেশন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এবং সুনামগঞ্জ গ্রেড থেকে ৩৩ কেভি আগমনী বিদ্যুতের লাইন সংযোগসহ অন্যান্য বিদ্যুৎ উন্নয়নে ব্যয় হবে ৭৫ কোটি টাকা।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় জগন্নাথপুরের বিদ্যুতের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। আজ (গতকাল) ভূমি হস্তান্তর করা হয়েছে। আশা করছি অচিরেই কাজ শুরু হবে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে সিলেটের বড়ইকান্দি এলাকা থেকে জগন্নাথপুর উপজেলা সদরে প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগ চালু হয়। পর্যাক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। দিনদিন বাড়তে থাকে বিদ্যুতের গ্রাহক। বর্তমানে ১৮ হাজার গ্রাহক রয়েছেন এ উপজেলায়।