জগন্নাথপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ খালিক মিয়া (৫২) নামের হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। জানা গেছে, জগন্নাথপুর থানার হত্যা মামলার আসামী কেশবপুর উত্তরপাড়া গ্রামের মৃত ওয়াতির উল্যাহর ছেলে খালিক মিয়া (৫২) কে ২ এপ্রিল বিশ্বনাথ উপজেলার মিয়ারবাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
জগন্নাথপুর থানার ওসি মুরসালিন বলেন, হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।