জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামীসহ গ্রেফতার ৫

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামী সহ বিভিন্ন অপরাধজনিত অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।  
থানা পুলিশ সুত্রে যায়, সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে জোড়া খুনের মামলার অন্যতম আসামী ওই গ্রামের মৃত মদরিছ মিয়ার পুত্র শিপন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল জানান, ২০১৫ সালে জয়নগর গ্রামে নজরুল ও মিজানকে হত্যা করা হয়। এ হত্যা মামলার অন্যতম ৫ আসামী শিপন। তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।  এদিকে রবিবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোয়াগাঁও) গ্রামের মজর উদ্দিনের পুত্র স্কুল ছাত্র শুকুর আলম খুনের মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামী ওই গ্রামের ছাদুল মিয়ার পুত্র শিলু মিয়া (২৩) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ আক্রান্ত মামলার গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।  
অপর দিকে পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের নাছির আলীর পুত্র কাছাব আলী (২৭) কে গ্রেফতার করেছে।
এছাড়াও জগন্নাথপুর বাজার এলাকায় মদ খেয়ে মাতলামী করার অভিযোগে জগন্নাথপুর গ্রামের সুবিমল সেনের পুত্র রতন সেন (২৮) ও বন দেব’র পুত্র শুভ কুমার দেব (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।  
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হানুরুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।