জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামীসহ গ্রেফতার ৩

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামী, মাদক বিক্রেতাসহ থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, থানার এসআই শাহ জামাল, মোশাহিদ ও এএসআই অরুন কুমার সিংহের নেতৃত্বে পুলিশ উপজেলার আটঘর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র হাবিব খান কে শুক্রবার গ্রেফতার করেছে। তিনি একটি হত্যা মামলার  
ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
অপর দিকে বৃহস্পতিবার রাতে এএসআই মোঃ শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে পৌরশহরের সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌরএলাকার হবিবনগর গ্রামে  অভিযান চালিয়ে মাদক বিক্রেতা জমির আলী (৪৫) কে গ্রেফতার করেছে। অভিযানকালে আসামীর বসত ঘরের চৌকির নিচ হইতে একটি প্লাস্টিকের সাদা পলিথিনে মোড়ানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
একই রাতে এএসআই অরুন কুমার সিংহ এর নেতৃত্বে পুলিশ পৌরশহরের হবিবনগর (ভাঙ্গা) এলাকা থেকে তেরাব আলীর পুত্র কয়নাল মিয়া কে ৫ লিটার মদসহ গ্রেফতার করেছে।  এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।