জগন্নাথপুরে হাওরের বাঁধের কাজে অসন্তোষ মন্ত্রণালয় প্রতিনিধির

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব খাইররুন নাহার। সোমবার জগন্নাথপুরের নলুয়া হাওরের কয়েকটি প্রকল্পের কাজ পরিদর্শনকালে কাজের মান দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে তিনি নলুয়া হাওর পোল্ডার-১ আওতাধীন ৪, ৫, ৬, ৭, ৮, ২৩, ২৪, ২৫, ২৬, ৩২ ও ৩৩ নম্বর প্রকল্পের বাঁধের কাজ পরিদর্শন করেন। এরমধ্যে ৪, ৫, ৬,৭ ও ২৬ নম্বর প্রকল্পের কম্পেকশন নি¤œমানের হওয়ায় অসন্তুষ্ট হন তিনি। দ্রুত নীতিমালা অনুয়ায়ী কাজ শেষ করার জন্য সর্তক করা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী হাসান গাজী।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নীতিমালা অনুয়ায়ী সঠিকভাবে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ সম্পন্ন করতে আমরা প্রতিটি প্রকল্পের সভাপতি/সম্পাদক ও সদস্যদের নির্দেশ দিয়েছি। এরমধ্যে ২০টি প্রকল্পের সভাপতিকে শোকজ করা হয়েছে। বাঁধের কাজে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না।