জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের সুন্দর মিয়ার সঙ্গে একই ইউনিয়নের জহিরপুর গ্রামের মফিজ
চৌধুরীর পুত্র রাহেল চৌধুরীর (২৫) পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে রাত সাড়ে ৯ টার দিকে রাহেল চৌধুরী সুন্দর মিয়া (৫০) কে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে রক্তাক্ত করে। এ সময় সুন্দর মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে হামলাকারীকে ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটকৃত যুবককে গ্রেফতার করে। সোমবার তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার এস.আই মোস্তফা জানান, সুন্দর মিয়ার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে হামলকারীর পরকিয়া সর্ম্পক ছিল বলে সে দাবি করেছে। এরই জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানা মামলা হয়েছে।


