জগন্নাথপুরে ১০ টাকা কেজিতে চাল বিক্রয় কার্যক্রম শুরু

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে দশ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের ইকবাল ট্রেডার্সে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী। এসময়  উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রেজা, রানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, খাদ্য পরির্দশক আপ্তর আলী, ডিলার সুহেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।