জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের ১২৫ পরিবারের মধ্যে নগদ আড়াই লক্ষ টাকা প্রদান করেছে করিম ফাউন্ডেশন ট্রাস্ট।
বুধবার দুপুরে কিশোরপুর গ্রামে ট্রাস্ট্রিদের নিজ বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারগুলোর মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ তুলে দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ট্রাস্টের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী ও পাইলগাঁও ইউপি সদস্য শাহান আহমদসহ অতিথিবৃন্দ। বিতরণকালে উপস্থিত ছিলেন ট্রাষ্টের ফাউন্ডার আব্দুল করিম গনির মাতা হুসনামা বিবি,রকিব আহম্মদ, নূর ইসলাম,দিপু দাস, আঃ রহিম, সমরেন্দ্র দাস প্রমূখ।
ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি আব্দুল করিম গনি জানান, গত মার্চ মাসে আমার পরিবারের সদস্যদের উদ্যোগে এ ট্রাস্ট গঠন করা হয়েছে। নিজ এলাকায় এ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। এ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।
- ধর্মপাশায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- পূর্ব শত্রুতার জের/ তাহিরপুরে যুবককে বেধড়ক মারধর


