জগন্নাথপুর অফিস
দোকানপাট খোলা রাখায় জগন্নাথপুরে ১৯ জন ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। গত রবিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬ টায় পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে পৌর শহরের সদরের জগন্নাথপুর বাজারের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তাদেরকে অর্থদ- প্রদান করা হয়।
জানা যায়, করোনাভাইরাল সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত দোকান খোলা রাখার জন্য সরকারী নির্দেশেনা থাকলেও অনেক ব্যবসায়ী আইন অমান্য করে দোকানপাট খোলা রেখে জনসমাগম সৃষ্টি করে আসছিলেন। এ ধরনের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের পক্ষে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১৯জন ব্যবসায়ীটে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে বাজারে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে দোকানের সামনে লোকসমাগম করায় এবং সুরক্ষামূলক মাস্ক, হ্যান্ডগ্লাভস ছাড়া জটলা করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১৯ জন ব্যবসায়ীকে অর্থদ- প্রদান করা হয়েছে। এধরনের অভিযান চলবে।


