জগন্নাথপুরে ৩ প্রতারকের কারাদণ্ড

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে প্রতারণার মাধ্যমে লোভনীয় অফার দিয়ে জনসাধারণের নিকট থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত আট টার দিকে জগন্নাথপুর উপজেলার সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রামামান আদালত পরিচালনা করে উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে ইসলামপুর এলাকা থেকে ওই তিন জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
দ-প্রাপ্তরা হলেন প্রতারক চক্রের প্রধান নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলার কানুহাই গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মজনু মিয়া, খালিয়াজুুরী থানার নূরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ওয়াসিম মিয়া (৩৫) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রমশ্রী গ্রামের মকছুদ আলীর ছেলে মুখলেছ আলী (৩০)।
গতকাল বুধবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, ‘ডিজিটাল মার্কেটিং ডিসকাউন্ট অফার’ এর নামে ১০০ টাকার মূল্যমানের স্ক্র্যাচকার্ড পূরনের মাধ্যমে টিভি, ফ্রিজ, স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় অধিক মূল্যের দ্রব্য পাওয়া যাবে এমন লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের প্ররোচিত করে রানীগঞ্জের ইসলামপুর এলাকায় দোকানঘর ভাড়া নিয়ে বেআইনিভাবে লটারির আয়োজনে করে হাতিয়ে নিচ্ছিল মোটা অংকের টাকা।
ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণের দ্রব্য জব্দ করে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ইসহাক আলীর জিম্মায় রেখেছেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত বলেন, আটককৃতদের স্বীকারোক্তির পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে তাদেরকে দ- প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দ-প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।