জগন্নাথপুরে ৪ জুয়াড়ি গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার রাতে জগন্নাথপুর থানার এএসআই অরূণ সিংহের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করে।    গ্রেফতারকৃতরা হলেন চিলাউড়া রসুলপুর গ্রামের সাজিদ খাঁনের ছেলে আকলুছ খাঁ (৪৫) রজব আলীর ছেলে রবিউল হোসেন (৪০) চিলাউড়া (সমদল) গ্রামের মৃত. নাইম উল্লার ছেলে মনির হোসেন (৩৫) ও চিলাউড়া আশিঘর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে সুনাই মিয়া (৫৫)।  
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’