জগন্নাথপুরে ৫টি মোটরসাইকেল আটক

জগন্নাথপুর অফিস
ইংরেজি থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে জগন্নাথপুর থানা পুলিশ মাঠে নেমেছে। মঙ্গলবার দুপুর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অবস্থান নেয়। থানা পুলিশ জানায়, ইংরেজীর নতুন বছরের থার্টি ফাষ্ট নাইটে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ মাঠে নামে। শহরের পৌর পয়েন্ট এলাকার পুলিশ ৫টি মোটরসাইকেল আটক করে। এসব যানের বৈধ কোন কাগজপত্র না থাকায় গাড়িগুলি আটক করা হয়।
জগন্নাথপুর থানার উপ পরির্দশক (এসআই) লুৎফুর রহমান বলেন, কোনো ধরনের বৈধ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে। তিনি জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জগন্নাথপুরের সার্বিক আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা মাঠে রয়েছি।