জগন্নাথপুরে ৫ শতাধিক বৃক্ষ রোপণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকার শেরপুর গ্রামের রহমান ফাউন্ডশনের উদ্যোগে এলাকার পঞ্চায়েতি কবরস্থান এলাকায় বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক চারা গাছ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায়          
কর্মসুচীর উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিক্ষানুরাগী লুৎফুর রহমান।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দ্বিপক গোপ, হাজী আলাউদ্দিন, ফরিদ উল্লাহ, নিকুঞ্জন দাস, নুর উদ্দিন, আব্দুল খালিক, বকুল গোপ, রজত গোপ, লোকমান খান, আবুল মিয়া, ছালামত মিয়া, রাজীব চৌধুরী বাবু, সজিব মিয়া, সাইদুর রহমান, কাজল দেবনাথ, তুরন মিয়া, কমরু মিয়া, ফয়সল মিয়া, আব্দুল আহাদ, সাব্বির আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।