জগন্নাথপুরে ৮শ’ শতাধিক দু:স্থ নারী-পুরুষদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ

জগন্নাথপুর অফিস
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের পক্ষ থেকে জগন্নাথপুরের আট শতাধিক দু:স্থ নারী, পুরুষদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ শুরু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় থেকে জগন্নাথপুর পৌরসভার ও উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র ব্যক্তিদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয়।
এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব আব্দুল হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রী উদ্যোগে জগন্নাথপুরে দরিদ্র চার শতাধিক নারী ও চার শতাধিক পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হবে। আজকে আমরা ৪ থেকে ৫ জনের মধ্যে বিতরণ করেছি। পর্যাক্রমে সবাইকে দেওয়া হবে।