জগন্নাথপুর প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা উন্নয়নে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের মধ্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আগামী ২১ সেপ্টেম্বর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হবে। এ উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুজিত রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী, মখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা সাদেকুর রহমান, মতিউর রহমান, মাসুম আহমদ, ফিরোজ আলী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া প্রমুখ।


