Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতিসভা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতিসভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলন কে সামনে রেখে শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে সন্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম প্রমুখ।
সভায় ১৬ নভেম্বর সম্মেলন সফল করতে সম্মেলন প্রস্তুতি সার্বিক ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন রেজাউল করিম রিজু, আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, সিরাজ উদ্দিন মাস্টার, লুৎফুর রহমান,সুজিত কুমার রায়, বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিজন কুমার দেব, আব্দুল জব্বার, মিন্টু রঞ্জন ধর। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান কে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট অর্থ কমিটি ও আব্দুল কাইয়ুম মশাহিদ কে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট অভ্যর্থনা কমিটি গঠন করা হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী ১৬ নভেম্বর সম্মেলন সফল করতে আমরা প্রস্তুতি সভা করেছি। গঠনতন্ত্র মোতাবেক সম্মেলনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তৈরি করা হবে। তবে এবারের সম্মেলনের মাধ্যমে কমিটিতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া কিংবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে সমর্থনকারী ও মদদদাতাদেরকে কমিটিতে জায়গা দেওয়া হবে না।
প্রসঙ্গত বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহমেদ হোসেন এর উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির জেলার সকল উপজেলার সম্মেলন দিনক্ষণ চূড়ান্ত করেন। যার প্রেক্ষিতে ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।