জগন্নাথপুর উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু সোমবার দুপুরে এই দুই কমিটি
বাতিল করেন।
জেলা স্বচ্ছাসেবক লীগের দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করায় দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
এদিকে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্বেচ্ছাসেবক লীগের কার্যকরি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর জেলার বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন ধার্য করা হয়েছে।