এ.টি.এম ফজলুর রহমানকে সভাপতি এবং অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেলকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ বছর নির্বাচিত এই কমিটি দায়িত্ব পালন করবেন। শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের
কার্যালয়ে এ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ শায়েখ আহমেদ বিগত দিনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সকলকে ধন্যবাদ জানান।
এছাড়াও সভায় সমিতির আজীবন সদস্য আবুল ফজল সহ প্রয়াত সদস্যদের জন্য শোক প্রকাশ এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাও. আ. খালিক আনোয়ারী।
- মঞ্চে আসছে বঙ্গবন্ধুর ওপর নাটক- ‘অসমাপ্ত আত্মজীবনী ও সমাপ্ত স্বাধীনতা’
- তাহিরপুরে নিরীহ পরিবারের উপর হামলা, আহত ১০


