জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নুরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সাধারণ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন তাকে দায়িত্বভার হস্তান্তর করেন।
এরপর নুরুল ইসলাম’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার পর তিনি উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা কার্যালয়ের সামনে ফলজ বৃক্ষ রোপণ করেন।
এদিকে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুলেল শুভেচছা জানান। এদিকে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার উদ্দিন, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, নারিকেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত কান্তি দাশ, দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাশ, শ্যামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিমল কান্তি দাশ, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র নাথ, শুক্লাম্ভরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার কর প্রমুখ।
মতবিনিময়কালে শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। এসময় চেয়ারম্যান নুরুল ইসলাম শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
- দিরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/চ্যাম্পিয়ন আয়লাবাজ
- টিউবওয়েল দেবার কথা বলে টাকা নেওয়ার সময় আটক প্রতারক


