জগন্নাথপুর ও ছাতক প্রতিনিধি
জগন্নাথপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাহ্মনগাঁও গ্রামের কৃষক জমির উদ্দিন (৫৫) সকালে বাড়ির নিকটবর্তী স্থানে গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ছাতকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে
আব্দুর রহিম(৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জাউয়া ইউনিয়নের খারাই গ্রামের হাওরে বজ্রপাতে আব্দুর রহিমের মৃত্যু হয়। সে খারাই গ্রামের মৃত রবাই মামন্দের পুত্র। সকালে গ্রামের পার্শ্ববর্তী একটি হাওরে মাছ ধরার সময় বজ্রপাত আব্দুর রহিমের উপর পতিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এখন একটি শক্তিশালী সংগঠনের নাম -কেন্দ্রীয় সভাপতি
- নির্বাচনের প্রস্তুতি নিতে জাপা চেয়ারম্যানের নির্দেশ


