জগন্নাথপুর ও দ. সুনামগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় আলোচনাসভা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার সাবেক
চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রশিদ ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক মুজিবুর রহমান, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন, প্রচারণা র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় ৭ই মার্চের ভাষণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র ্যালী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, আওয়ামীলীগ নেতা তেরাব আলী।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আলমগীর হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, আনছার বিডিবি কর্মকর্তা নিলুফা চৌধুরী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, এস আই আলাউদ্দিন, আব্দুল মজিদ কলেজের আইসিটি প্রভাষক মো. জাফর আলী, সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রনধীর মজুমদার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা টিটু তালুকদার প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে মোটরযান ড্রাইভিং বিশেষ প্রশিক্ষণ
- দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি, আহত ১


