জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। সোমবার কলেজের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে নবাগতদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের গর্ভনিং বডির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিলের সভাপতিত্বে এবং মোজাহিদ মিয়া ও রনি রাজ’এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ্ শাহেদ, সিনিয়র সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, শাহান আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, তোহা চৌধুরী, রাশিদ আহমদ চৌধুরী মুরাদ ও পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ।
- খেচুরিয়া হাওরে নৌকাডুবিতে জেলে নিখোঁজ
- সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরে ইফা’র র্যালি


