জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার করা হয়েছে। গত সোমবার থানার উপ-পরির্দশক মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি গ্রামের মৃত মছলম আলীর পুত্র আব্দুর রউফ ও মশরফ আলী কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা নং ২২, তারিখ-২৪/০৩/১০খ্রিঃ জিআর ৪৮/১০(বিশ্বঃ) এর গ্রেফতারী পরোয়ানা রয়েছে। অপরদিকে  এস.আই মোঃ   সাইফুল আলম এর নেতৃত্বে একদল পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন এর অপহরণ মামলার আসামী জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের সিরাজ মিয়ার ছেলে জুনাব আলী এবং এস.আই মোঃ আনোয়ার হোসেন বিবিধ মোকদ্দমা নং-১৮/১৬ (জগঃ) এর আসামী  উপজেলার চিলাউড়া- সমধল গ্রামের সুয়েব মিয়াকে গ্রেফতার করে  আদালতে সোপর্দ করেন।