জগন্নাথপুর, দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলার ২১ ইউপিতে ভোট ২৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার
আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে সুনামগঞ্জ জেলার ২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার ৫টি, দিরাই উপজেলার ৯টি এবং বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। ৮৯তম কমিশন বৈঠক শেষে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করা হয়।
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলউরা হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি, পাইলগাঁও, পাটলী, দিরাই উপজেলার রফিনগর, ভাটিপাড়া, রাজানগর, চরনারচর, দিরাই সরমঙ্গল, করিমপুর, জগদল, তাড়ল, কুলঞ্জ এবং বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর, বাদাঘাট দক্ষিণ, পলাশ, ধনপুর, সলুকাবাদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।