জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের প্রধান সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙ্গন সৃষ্টি হওয়ায় যানচলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় নাগরিক দূর্ভোগ চরম আকার ধারণ করছে।
নগরবাসী জানান, বেশ কয়েক মাস যাবত পৌরশহরের প্রধান সড়ক জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর টিএনটি সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট অসংখ্যা গর্ত সৃষ্টি হয়। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টির কারণে ওই সড়কের মুক্তিযোদ্ধা সংসদের সামনের রাস্তা, শহরের ব্যস্ততম স্থান পৌর পয়েন্টে, আব্দুল খালিক উচ্চ বিদ্যালমের সামনের রাস্তা, থানার সামনের রাস্তাসহ সড়কের একাধিক স্থানে ভাংঙ্গন ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় পথযাত্রীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।
অটো রিকশা চালক আব্দুল বারিক জানান, পৌরশহরের প্রধান এই সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙ্গন দেখা দেয়ায় যানচলাচল হুমকির মুখে পড়েছে। আমরা ঝুঁকি নিয়ে চলাফেলা করছি।
পৌর নাগরিক আবদুল মতিন জানান, দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় ওই সড়কের ছোট ছোট গর্তগুলো এখন পুকুরের ন্যায় হয়েছে। ফলে চরম নাগরিক দুর্ভোগ চরমে উঠেছে । সড়কটিতে দ্রুত সংস্কার কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি অনুরোধ জানান।
জগন্নাথপুর পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ জানান, পৌরশহরের জগন্নাথপুর টিএনটি সড়কের সড়কটি সুনামগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন। তাদের সাথে সমন্বয় করে আমরা পৌরসভার পক্ষ থেকে সংস্কার করব। ইতিমধ্যে আমি ওই সড়কের বিভিন্ন স্থানে কিছু সংস্কার করেছি।
- শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জেলায় ৩,৮৫,০৮৯ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর টার্গেট
- ধর্মপাশায় নির্ধারিত স্ট্যান্ড নেই যত্রতত্র যানবাহন


