জগন্নাথপুর পৌরশহরে অগ্নিকাণ্ডে পুড়েছে দুইটি দোকান ঘর

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের ডাক বাংলা রোডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২টায় দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুনের শিখা দেখে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় লোকজন। এলাকায় মসজিদে মাইকিং করা হয় আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণের জন্য। এলাকাবাসী ঘন্টাব্যাপি প্রাণপণ চেষ্ঠা চালান আগুন নিয়ন্ত্রণের। এর মধ্যে খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস’র একদল লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে    আনেন। ততক্ষণে সুন্দর আলীর লেপ তোষকের দোকান ও তালেব আলীর স্টীলের দোকান আগুনে পুড়ে যায়। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।