জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর সভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক হারুনুর রশীদ হিরন মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ।
স্মৃতি সংসদের সভাপতি ইকবাল হোসেন ভূইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শশী কান্ত গোপের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মরহুমের পুত্র মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক আব্দুল হাই, অমিত দেব, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন, যুবলীগ নেতা শাহ জামাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সামাজিক সংগঠন ফেয়ার ফেইস’র প্রতিষ্ঠাতা এম শামীম আহমেদ, পৌর ছাত্র লীগ নেতা মিছবাহ, কামরান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ বলেন, হারুনুর রশীদ হিরন মিয়া ছিলেন আওয়ামী লীগ রাজনীতির এক নিবেদিত সংগঠক। তাঁর নেতৃত্বে এ অঞ্চলে আওয়ামী লীগ বিকশিত হয়। আমরা তাঁর স্মৃতি ধরে রাখতে হিরন মিয়া স্টেডিয়াম নির্মাণ করব।
- প্রথমবারের মতো নিজস্ব কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিবে শান্তিগঞ্জের শিক্ষার্থীরা
- জগন্নাথপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ


