জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে বাজারের বড় গলিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক তাজউদ্দিন আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির          নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আবদার হোসেন ভূইয়া, আফসর উদ্দিন ভূইয়া, প্রবীণ ব্যবসায়ী ডা: আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, তাজিবুর রহমান, দেলোয়ার হোসাইন, দিপক গোপ, ব্যবসায়ী হাজী ইকবাল হোসেন ভূইয়া, লুৎফুর রহমান, মিন্টু রঞ্জন ধর, আমিনুল ইসলাম, বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ ভূইয়া, সৈয়দ আশিক মিয়া, ইকবাল হোসেন, সিপত আহমদ, তৈয়ব উদ্দিন প্রমুখ।