জগন্নাথপুর-সিলেট সড়কে মিনিবাস চলাচল বন্ধ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর- সিলেট সড়কে যাত্রীবাহী মিনি বাস সরাসরি বন্ধ হয়ে পড়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। শনিবার সকাল থেকেই ওই সড়কে সিলেটের সঙ্গে সরাসরি জগন্নাথপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিলেটের বিভাগীয় শ্রমিক নেতা ফলিক মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসচী পালন    করা হয়েছে বলে জগন্নাথপুরের পরিবহন সংগঠনের নেতৃত্বে জানিয়েছেন।
জগন্নাথপুর বাস স্ট্যান্ডের ম্যানেজার আব্দুল খালিক জানান, কী কারনে জগন্নাথপুর-সিলেট সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেন নি। তিনি বলেন, সিলেট থেকে কোনো মিনিবাস জগন্নাথপুর বাস ষ্ট্যান্ডে আসেনি।
জগন্নাথপুর মিনিবাস সমিতির সভাপতি নিজামুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এক শ্রমিক নেতার ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে আমরা জগন্নাথপুর-সিলেট সড়কে সরাসরি যানচলাচল বন্ধ রেখেছি।