জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের রতœা নদীর ওপর সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে জগনাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এছাড়া সৈয়দপুর-গোয়ালাবাজার সড়ক ও খাল দখল করে অবৈধভাবে নির্মিত দেয়াল উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করার অংশ হিসেবে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, এ উপজেলার নদী খাল ও সরকারি জায়গা দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।


