সুহেল আহমদ
শহরের জগন্নাথ জিউর মন্দিরের নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে নতুন মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল।
নির্মাণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, মন্দির কমিটির সহ-সভাপতি সুবাস রায়, সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, যুগ্ম-সম্পাদক শংকর বণিক, গৌরাঙ্গ বণিক, প্রীতেষ বণিক, ভোলানাথ রায়, চিত্তরঞ্জন দে, ভজু বণিক, হীরা বণিক, খোকন বণিক, মাখনলাল শর্মা, কালু কর্মকার, জয়ন্ত বণিক প্রমুখ।


