সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন,জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আ.লীগ নেতা জুনেদ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, সাবেক পৌর কাউন্সিলর মফিজুল হক। (প্রেস বিজ্ঞপ্তি)


