স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল আওয়ামী লীগের জাতীয় পরিষদ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিবৃতিতে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন খান, সহ-সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক হাজী ইউনূছ আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন খন্দকার, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ফরিদ গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাসুক, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম, আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা মিয়া প্রমুখ।


