স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের প্রাক্তন মহকুমা প্রশাসক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি বি.আর. নিজামের ছেলে সরওয়ার নিজাম’র সঙ্গে অন্তরঙ্গ আলাপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই অন্তরঙ্গ আলাপন অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুলের সভাপতিত্বে ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমেদ’র পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সরওয়ার নিজাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত মোহিত, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সিনিয়র
আইনজীবী-কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী, সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দেব, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, শিক্ষাবিদ দিলীপ কুমার মজুমদার, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, লেখক সুখেন্দু সেন, অ্যাড. রইছুদ্দিন, অ্যাড. চান মিয়া, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. আমিনুর রশীদ রনক, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. এনামুল হক চৌধুরী, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
- হাওর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় অতিরিক্ত দৃষ্টি দিতে রাষ্ট্রপতির আহবান
- নুরুল হুদা মুকুটকে ইমারত নির্মাণ শ্রমিকদের সংবর্ধনা


