সু.খবর ডেস্ক
বিচার বিভাগের প্রতি সম্মান রেখে আইনমন্ত্রী আনিসুল হক দেশ ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে জঙ্গিদের জামিনের বিষয়ে বিচারকদের কঠোর হতে অনুরোধ করেছেন। রবিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, জামিনের বিষয়টি নির্বাহী বিভাগের হাতে না। সে ক্ষেত্রে জঙ্গিদের জামিনের বিরোধিতা করে প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতের কাছে জোরালো যুক্তিতর্ক তুলে ধরতে বলা হয়েছে এবং হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ছাড়া তিনি বলেন, প্রসিকিউশনের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে আইন মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে।
আনিসুল হক অপর প্রশ্নের জবাবে বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। যারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে, তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে।
- চেম্বার অব কমার্সের প্রাক্তন সহ সভাপতি জীতেন্দ্র রায়ের মৃত্যু
- সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গলা কেটে হত্যা


