ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, স্বাধীনতার পরাজিত শত্রুরাই দেশের অগ্রযাত্রা রোধ করতে গুলশানে জঙ্গি হামলা করে বিদেশীদের হত্যা করেছিল। এরই যোগসুত্রে শোলাকিয়াসহ একের পর এক জঙ্গি হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল তারা। কিন্তু এ দেশের বিচক্ষণ পুলিশ বাহিনী দক্ষতার সাথে জঙ্গি নিয়ন্ত্রণ করে স্বাধীনতার শত্রুদের সব পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা-স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাসহ দেশব্যাপী চলছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম। বিগত ৬ বছরে ছাতক-দোয়ারায় দু’ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সাধিত হয়েছে। এসব উন্নয়নের ফল এখন ছাতক-দোয়ারার মানুষ ভোগ করতে পারছে। ছাতক-দোয়ারার প্রত্যন্ত অঞ্চল এখন বিদ্যুতের আলোয় আলোকিত। এ অঞ্চলের মানুষের প্রানের দাবি সুরমা নদীর উপর সেতু নির্মাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাতক-দোয়ারার মানুষের দাবির প্রতি সম্মান প্রদর্শন কর্ েএকনেকের সভায় সুরমা সেতু নির্মানে প্রায় ১শ’ ১৩কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
শনিবার বিকেলে ওপেন হাউজ-ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুলার সভাপতিত্বে এবং ছাতক থানার এসআই সোহেল রানা ও শিক্ষার্থী রিফাত তাসমিন প্রভার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ডিআইজি মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুজাত সুজাত আলী রফিক।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ওসি আশেক সুজা মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক ছানাউর রহমান ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান রহমান তোতা মিয়া, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, অ্যাড. সাহাব উদ্দিন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা আলতাব আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওলাদ হোসেন মাষ্টার, সায়েস্তা মিয়া, মুরাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নিজাম উদ্দিন, পল্লী বিদ্যুতের পরিচালক মোহাম্মদ আলী মিলন, ইউপি সদস্য সাজিল হোসেন বাবুল, আব্দুর রহিম, ব্যবসায়ি কদরিছ খান, আ.লীগ নেতা সাব্বির আহমদ, ফারুক আহমদ সরকুম, ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম, ফয়জুল বারী, আবু সালেহ, সুনামগঞ্জ জেলা হিজড়া সমিতির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান স্বর্নালী প্রমুখ।
সভায় ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, অধ্যক্ষ আব্দুল গাফফার, অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, অ্যাড. আশিক আলী, অ্যাড. পীযুষ ভট্টাচার্য্য, মহন্ত রায়, রবীন্দ্র কুমার দাস, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, বিলাল আহমদ, সাবেক চেয়ারম্যান লায়েক মিয়া, আফজাল আবেদীন আবুল, মখদ্দছ আলী, আজিজুল ইসলাম, কাউন্সিলর নওশাদ মিয়া, লিয়াকত আলী, আছাব মিয়া,ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই শফিক আহমদ, অরূপ সাগর দাস, মুক্তিযোদ্দা রজব উদ্দিন, কবির উদ্দিন লালা, নিজাম উদ্দিন বুলি, মাও. ফজলুর রহমান, আ.লীগ নেতা হাজী চান মিয়া, আজমান আলী, হাবিবুর রহজমান মশরফ, বাবুল রায়, আফতাব উদ্দিন, দবীর মিয়া, জামাল উদ্দিন, আফজাল হোসেন, সিরাজুল ইসলাম আব্দুল খালিক, আব্দুল আহাদ মাফিজ আলী, হাজী জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, শামীম আহমদ তালুককদারম মহিবুর রহমান তালুৃকদার টুনু, ফয়জুল ইসলাম ফজল, কাওসার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কাশেম আলী’র অবসর গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার আবলুছ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দ. সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু।
এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ, সহকারী শিক্ষক রুমেনা ফেরদৌসী, রইছ আল মামুন, জাহাঙ্গীর আলম দুলন, শাহনাজ ফেরদৌসী, মলয় কান্তি দাশ, রঞ্জিত দাস, সুব্রত বনিক, মাও. আলী নূও, । অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহকারি শিক্ষক সমাপ্তি রানী পাল।প্রেস বিজ্ঞপ্তি


