স্টাফ রিপোর্টার
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশ অতি অল্প সময়ে এগিয়ে চলেছে। তথ্যপ্রযুক্তিতে যে সফলতা অর্জন সম্ভব হয়েছে, তা বিশ্বের দরবারে বিস্ময় হয়েছে। তিনি বলেন, ‘১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে প্রত্যাবর্তন করেছিলেন। পরে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন ৩০ লাখ মানুষ। আমি সেইসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এরপর ১৫ আগষ্ট জাতির জনকের পরিবারবর্গকে হত্যা করা হয়েছিল। আমি জাতির জনকের পরিবারের শহীদ সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।’
তিনি বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় গিয়ে এদেশের সম্পদ লুটপাট করেছে, আজ তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ চালিয়ে যাচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।’ বুধবার সন্ধ্যায় শহরের জুবিলী স্কুলের মাঠে জেলা উন্নয়ন মেলার সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩ দিনব্যাপী অনুষ্ঠিত জেলা উন্নয়ন মেলার সমাপনী দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার মনিরুল হাসান।
- ইউএনও’র মোবাইল ক্লোনিং করে চাঁদাবাজি
- বিশ্বম্ভরপুরের আঙ্গরুলী হাওরে পানি- সংকটে বোরো ধান চাষাবাদ ব্যাহত


