জঙ্গিবাদ সরকারের সৃষ্টি -রিজভী

সু.খবর ডেস্ক
বিএনপিকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করতেই সরকার নিজেই জঙ্গি সৃষ্টি করে দেশব্যাপী হত্যাকা- চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বেই বাংলাদেশের রক্তধারা বৃষ্টিধারার স্থলাভিষিক্ত হয়েছে। এখন ক্ষমতাসীন রাঘব-বোয়ালরা গোটা দেশটাকেই গিলে খাচ্ছে। শেখ হাসিনার সরকার যেহেতু জনগণের ম্যান্ডেট বিহীন অবৈধ সরকার, সেজন্য তিনি জনগণকে শত্রুজ্ঞান করেন। এ কারণেই হত্যা, গুপ্তহত্যা ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে শত্রু নিধনে তিনি সবচাইতে পারঙ্গম।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যে কাজই করুন না কেন মানুষ তা বিশ্বাস করেনা। দেশের যেকোনো হত্যাকা-ে আপনার আইন প্রয়োগকারী সংস্থা যে বিজ্ঞপ্তি দেয়, সেটিও মানুষ বিশ্বাস করেনা। কারণ জনগণ মনে করে আইন প্রয়োগকারী সংস্থা প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী বিবৃতি দেয়। যে কারণে উগ্রবাদ, জঙ্গিবাদসহ দেশের যেকোনো হত্যাকা-ে সরকারি বক্তব্যকে মানুষ মনে করে এটি একটি ধু¤্রজাল সৃষ্টি করা।’
কখন কী ঘটে যায়-এই আশঙ্কায় সরকার সবসময় দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চায় এমন দাবি করে রিজভী বলেন, নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সরকারের টিকে থাকার গ্যারান্টি। সেজন্যই তথাকথিত বর্তমান সেক্যুলার সরকারের আমলেই সংখ্যালঘুদের জীবন সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি বিপন্ন হয়ে পড়েছে।’
আওয়ামী লীগের অনেক জঙ্গিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশব্যাপী কুপিয়ে সিরিজ হত্যা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
সম্প্রতি সবুজবাগের বৌদ্ধ মন্দিরের প্রধানকে হত্যার হুমকির নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘জঙ্গিবাদ দমনের নামে জনগণের ওপর বেপরোয়া ক্র্যাকডাউন চালানোর পরও সরকার উগ্রবাদীদের তৎপরতা কমাতে পারেনি। রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এর আগে যে নামে রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দেয়া হয়েছিল, সেই এ বি সিদ্দিকীর নাম ব্যবহার করে এবারও বৌদ্ধ মহাবিহারের প্রধানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সরকার জঙ্গিবাদের নেটওয়ার্ক উচ্ছেদে অনাগ্রহী বলেই জঙ্গিরা নির্বিঘেœ তাদের অপতৎপরতা চালু রেখেছে।’
তিনি বলেন, ‘জঙ্গিদের অপতৎপরতার বৈশিষ্ট্যের মধ্যেই প্রমানিত হয়-জঙ্গিরা সরকারেরই সৃষ্টি।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘দেশব্যাপী আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক প্রায় পনের হাজারের অধিক মানুষকে গ্রেপ্তার এবং বন্দুকযুদ্ধের নামে বেশ কয়েকজনকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করার পরও সবুজবাগে বৌদ্ধ মহাবিহারের প্রধানকে হত্যার হুমকি কিভাবে এলো তা জনগণ জানতে চায়।’ তিনি অবিলম্বে সবুজবাগ বৌদ্ধ মহাবিহারের প্রধানকে যথাযথ নিরাপত্তা বিধানের জন্য জোর দাবি জানান।