লন্ডন প্রতিনিধি
জঙ্গি দমনে বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করলেন বিটিশ এমপিরা। ১০ অক্টোবর বিকালে বিকেলে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশের সাথে একাত্মতা প্রকাশ করে বিট্রিশ এমপিরা জঙ্গি দমনে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন।
ফাবিয়ান হ্যামিলটন এপি বলেন, কোন ধর্মই সন্ত্রাস জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা সন্ত্রাসী তাদের কোন ধর্ম নেই।
তিনি বলেন, ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বিশ্বব্যাপী এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে তারা মানবতার শত্রু। প্রতিটি বিবেকবান মানুষের উচিত সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
বৃটিশ এমপি ও সাবেক মিনিষ্টার জিম ফিজপ্রেট্রিক সমাবেশে সমর্থন জানিয়ে বলেন, শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ নির্মূলে যে পদক্ষেপ নিয়েছে, তা সত্যি প্রশংসার দাবীদার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই ভিশন ২০২১ পূরণ করতে পারবে বাংলাদেশ। বৃটেন বাংলাদেশের পাশে থাকবে সব সময়।
সমাবেশে এসে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমর্থন জানান জসিকা মর্ডান এমপি ।
হাউজ অব পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সন্ত্রাস বিরুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন আহমদ মাস্টার, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, মহিলা আওয়ামী লীগের সভােেনত্রী খালেদা মোস্তাক কোরেশী প্রমুখ।


