দেশব্যাপী বিভিন্ন স্থানে ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে আলোচনা সভা করেছে সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদ। সোমবার বেলা ১১টায় শহরের পৌর বিপণিতে সংগঠনের কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি হাফিজ জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাও দিলওয়ার হোসাইনের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা হাফিজ আতাউর রহমান লষ্কর।
এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সেক্রেটারী মাও. গোলাম মৌলা মানিক, অর্থ সম্পাদক হা: মাও.মুফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও. আব্দুল আওয়াল, দ্বীনি সিনিয়র মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আলী নূর, সাংগঠনিক সম্পাদক মাও. সালেহ আহমদ, মাও. আলী নেওয়াজ, মাও. হা. আব্দুল মতিন, মাও. সাদ উদ্দিন আহমদ, মাও. হা. তাজুল ইসলাম, মাও. রিয়াজ উদ্দিন, মাও. আতাউর রহমান, মৌলভী নূর উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামের নাম নিয়ে যে বা যারা গুলশান সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার মাধ্যমে মানুষ হত্যা করছে তার সাথে প্রকৃত ইসলামের কোন সম্পর্ক নেই। আমরা এসব জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই। যারা জঙ্গি হামলা করছে তারা দেশ, জাতি ও ইসলামের শত্রু। এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জোর দাবি জানাই। প্রেস বিজ্ঞপ্তি
- মন্ত্রী-এমপিদের জঙ্গিবিরোধী প্রচারে নামতে নির্দেশ
- লন্ডনে শিশুসন্তানকে হত্যার অভিযোগে বাঙালি মা-বাবা অভিযুক্ত


