স্টাফ রিপোর্টার
গুলশান- শোলাকিয়া দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে রমিজ বিপণির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামাল আহমেদ, জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ, সাংগঠনিক সম্পাদক লাভলু আহমদ, যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান, নিবলু আহমদ, রয়েল আহমেদ, অ্যাড. আবুল হোসেন, মো. বাবলু মিয়া, কামাল উদ্দিন, রফিক শাহ্, দেলোয়ার হোসেন প্রমুখ ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা রাজপথে থাকবে। দেশের যে কোন দুযোর্গ মোকাবেলায় সংগঠনের নেতা কর্মীরা জীবনবাজি রাখবে’।
- আইজিসিএ সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন এমএম মান্নান
- ছাতকে বাঁশের খুঁটিতে ট্রান্সফরমার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু


