জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আনন্দ শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় শনিবার সুনামগঞ্জ জেলার জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ হতে সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলমের নেতৃত্বে র‌্যালিতে জেলা জজ আদালতের নাজির হিমাংশু রঞ্জন তালুকদার ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শফিকুল আলম সহ কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি